বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় নিহত ৩০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ৩০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার।

মোহাজেরানি বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। সরকার সব ধরনের সহায়তা নিয়ে জনগণের পাশে থাকবে।’

তিনি বলেন, ‘দক্ষিণ ইরান আমাদের দেশের প্রাণকেন্দ্র। দক্ষিণ ইরানই ইরানের আত্মা। এই কঠিন সময়ে সরকার জনগণের পাশে সর্বশক্তি দিয়ে থাকবে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেল ইরানযুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেল ইরান

গত কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেছে ইরান।

ইরান বলছে, ইরানের বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ আরোপসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু চুক্তিটি লঙ্ঘনই করেনি বরং এটিকে পুরোপুরি ভেঙে দিয়েছে। একই সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে পুরো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার ঘোষণাও দিয়েছে ইরান।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD