বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

ইসরায়েলের কারাগারে ৫ হাজার ফিলিস্তিনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

 

দখলদার ইসরায়েলি সেনারা নারী ও শিশুসহ ৬৯ জন ফিলিস্তিনিকে আটক করেছে। চলতি বছরের প্রথম ৬ মাসে এসব ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির বন্দি বিষয়ক রিসার্চ সেন্টারের মুখপাত্র রিয়াদ আল-আশকার। বর্তমানে ইসরায়েলের কারাগারগুলোতে প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন।

ফিলিস্তিনের পশ্চিম তীরে গতকাল শনিবার এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি নারীদের আটকের ক্ষেত্রে কোনো প্রকার বাছ-বিচার করে না। তারা বৃদ্ধা কিংবা অসুস্থ নারী যাদের পায় ধরে নিয়ে যায়।

নির্বিচার ফিলিস্তিনি নারীদের ধরে নিয়ে যাওয়ার কারণ উল্লেখ করে আল-আশকার বলেন, তারা যাতে ইসরায়েলবিরোধী কোনো ধরনের প্রতিরোধ-সংগ্রামে অংশ না নেন, সেজন্য তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাই ইসরায়েলের লক্ষ্য। আর সেই লক্ষ্য থেকে এসব নারীকে ধরে নিয়ে যাচ্ছে তারা।

তিনি আরো জানান, যেসব ফিলিস্তিনি নারী সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলবিরোধী পোস্ট দেন বা দখলদার সেনাদের সমালোচনা করেন তাদেরও ধরে নিয়ে যাওয়া হচ্ছে।

আল-আশকার জানান, ইসরায়েলি কারাগারে বর্তমানে ৪১ ফিলিস্তিনি নারী বন্দি রয়েছেন। এদের মধ্যে ১৬ জনকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। আর ২৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া সব মিলিয়ে বর্তমানে ৪ হাজার ৮০০ ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারগুলোতে বন্দি রয়েছেন। এর মধ্যে ১৭০ জন শিশু ও বৃদ্ধও রয়েছেন বলে জানান ফিলিস্তিনি বন্দি বিষয়ক মুখপাত্র।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD