রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

ঈদুল আজহা কবে জানা যাবে মঙ্গলবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

 

পবিত্র ঈদুল আজহা কোনদিন উদযাপন করা হবে, তা আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ‌্যায় জানা যাবে।

সোমবার (২০ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনে কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

১৪৪২ হিজরি সালের পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম সচিব মো. নুরুল ইসলাম।

বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন বা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD