সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫

ঈদের দিনেও বৃষ্টির সম্ভাবনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : আগামী সোমবার দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। করোনাকালের এই ঈদে খোলা জায়গায় জামাতের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মসজিদে জামাত অনুষ্ঠিত হলেও যত দ্রুত সম্ভব বাসায় ফিরতে অনুরোধ করেছে সরকার। কোলাকুলি কিংবা হ্যান্ডশেকও নিষিদ্ধ। ‘ম্যাড়ম্যাড়ে’ এই ঈদে মরার ওপর খাড়ার ঘায়ের মতো ঝরতে পারে বৃষ্টি, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, দেশের অধিকাংশ অঞ্চলেই এই দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষকরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাত ভারী হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ঢাকা, খুলনা, বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হলেও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে কয়েকটি জায়গায়। আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ঘূর্ণিঝড় আম্পানের রেশ এখনও কিছুটা রয়ে গেছে। তার প্রভাবেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা। শুধু ঈদের দিন নয়, তার আগের দিন অর্থাৎ আগামীকাল রোববারও হতে পারে বৃষ্টি।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD