শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

আজ জাতিসংঘ দিবস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিশ্ব সংস্থাটি। প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ করে ৮২তম বছরে পদার্পণ করেছে জাতিসংঘ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং লিগ অব নেশনসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং মানবাধিকার সুরক্ষাও সংস্থাটির অন্যতম প্রধান লক্ষ্য।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। সংস্থাটির নামকরণ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। বর্তমানে জাতিসংঘের সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৯৩। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মহাসচিব। বর্তমানে এ দায়িত্বে রয়েছেন পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস।

স্বাধীনতার পর আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে জাতিসংঘের সদস্যপদ লাভের উদ্যোগ নেয় বাংলাদেশ। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় দেশটি।

সদস্যপদ লাভের পর থেকে বহুপক্ষীয় কূটনীতি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে বাংলাদেশ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD