বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ঈদে যাত্রীবাহী লঞ্চ চলবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

ঈদের সময় গণপরিবহন বন্ধ থাকলেও নদীতে যাত্রীবাহী লঞ্চ চলবে। কিন্তু পণ্যবাহী জাহাজ চলবে না। এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঈদের আগের পাঁচ দিন ও পরের তিন দিন, মোট ৯ দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুর ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১৫ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

তিনি জানান, কোরবানির ঈদের আগে-পরে মোট ৯ দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশু পরিবহনের যানবাহন ছাড়া পণ্য পরিবহনের অন্য সব যান বন্ধ রাখবে সরকার। এই সময় যাত্রীবাহী লঞ্চ চলাচল অব্যাহত থাকবে।

জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বৈঠকের শুরুতেই কোরবানির ঈদের আগে-পরে ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার ওই প্রস্তাব উত্থাপিত হয়েছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নদীতে যাত্রীবাহী লঞ্চ চলবে, কিন্তু পণ্যবাহী জাহাজ চলবে না।’ এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে ১৪ জুলাই মঙ্গলবার সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ প্রতিরোধের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার সময় জনগণের যাতায়াত সীমাবদ্ধ করতে ঈদুল আজহার পাঁচ দিন আগে থেকে পরে তিন দিন পর পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখার প্রজ্ঞাপন বা আদেশ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার কোরবানির ঈদে সব চাকরিজীবীকে কর্মস্থলে থাকার নির্দেশনা দিয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD