বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

করোনায় একদিনে রেকর্ড মৃত্যু সৌদি আরবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে সৌদি আরবে। বৃহস্পতিবার দেশটিতে ৫৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ ছাড়া নতুন করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৮৩ জনের দেহে। পাশাপাশি একদিনে ৪ হাজার ৯০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। খবর- আরব নিউজ।

করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬০৮ জন। আর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৫২ জন।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনা শুরু হওয়ার পর থেকে ১ লাখ ৩৭ হাজার ৬৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে বিশ্ব তালিকায় আক্রান্তের দিক দিয়ে সৌদি আরব ১৪তম অবস্থানে রয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। পরবর্তীতে এটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD