সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সংগীতজ্ঞ সুজেয় শ্যাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

 

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠযোদ্ধা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক সুজেয় শ্যাম।

গতকাল মঙ্গলবার রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন তার মেয়ে লিজা।

লিজা বলেন, ‘বাবার শ্বাসকষ্ট হচ্ছে। তাই চিকিৎসক মনে করছেন তিনি করোনা আক্রান্ত হতে পারেন। আজ দুপুরে হাসপাতাল থেকে তার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হবে। তারপর জানতে পারব আসলে উনি করোনা পজিটিভ নাকি নেগেটিভ।’

দেশের চলচ্চিত্রের গানে অসাধারণ অবদান রেখে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে এ পর্যন্ত ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সুজেয় শ্যাম। মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তার সুর করা গানগুলোর মধ্যে ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষী মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ উল্লেখযোগ্য।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD