শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট। শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ ও তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী রয়েছেন। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ১৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৯ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ৭ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে মাদক কারবারে জড়িত ৬ জন এবং দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি মামলায় ১ জন রয়েছেন।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD