রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষায় ভূপাতিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র ৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন বৃষ্টির আভাস নেতানিয়াহু বাদ, আইজেনকোটকে বেছে নিলেন ইসরাইলের প্রেসিডেন্ট উত্তরার গলি-দোকানে ক্যামেরা হাতে চীনারা, কীসের ভিডিও করছেন তারা? আমেরিকাকে চীনের আল্টিমেটাম: অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে

কারখানায় বিস্ফোরণে ৯ নারী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে নয় নারী নিহত হয়েছেন। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরও চারজন। এ ছাড়া বিস্ফোরণে কারখানার মালিকও মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়া।

শুক্রবার রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দূরে কুদ্দালোরে এ ঘটনা ঘটেছে। কুদ্দালোরের পুলিশ সুপার অভিনব জানিয়েছেন, কারখানাটি লাইসেন্সপ্রাপ্ত ইউনিট ছিল। নিহতদের আটজন শ্রমিক ছিলেন। তবে তারা দেশীয় বোমা তৈরি করছিলেন কি না এবং তারা শুধু অনুমোদিত বিস্ফোরক তৈরি করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দেশটির গণমাধ্যম জানায়, দিওয়ালি উৎসব উপলক্ষে ওই কারখানায় আতশবাজি উৎপাদনের কর্মযজ্ঞ চলছিল। এ ছাড়া এর সঙ্গে এসে যোগ হয়েছে দুর্গাপূজাও। বছরের এ সময়টায় এখানের শ্রমিকদের একটু ভালো আয় হতো।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD