বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন গ্রেপ্তার ও ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩০, লালবাগ বিভাগ ৪৩, ওয়ারী বিভাগ ৬০, মতিঝিল বিভাগ ৬৪, তেজগাঁও বিভাগ ১০০, মিরপুর বিভাগ ১১৭, গুলশান বিভাগ ৪১ ও উত্তরা বিভাগ ৪২ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি অবিস্ফোরিত হাত বোমা, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, এক লিটার পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD