বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দামে আগুন আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়, ১১ জনের বিরুদ্ধে মামলা ইরানে মার্কিন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী বুড়িগঙ্গা-তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা শহরকে বাঁচানো সম্ভব নয়: মির্জা ফখরুল হরমুজ প্রণালি বন্ধের পর এবার বিশ্বের সব রপ্তানি করিডোর বন্ধের হুমকি ইরানের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ফের বাড়তে পারে বৃষ্টি কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন হরমুজ প্রণালি বন্ধের পর এবার বিশ্বের সব রপ্তানি করিডোর বন্ধের হুমকি ইরানের

কুমিল্লার পর নোয়াখালী লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে এবার নোয়াখালী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস ও করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির সিদ্ধান্তে নোয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও করনো প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি তন্ময় দাস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে আগামীকাল (শনিবার) ভোর ৬টা থেকে এ লকডাউন অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়।

এতে উল্লেখ করা হয়, নোয়াখালী জেলায় জনগণের প্রস্থান ও গমন নিষিদ্ধ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌ-পথে অন্য জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে বা অন্য কোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলায় যাতায়তের ক্ষেত্রেও একইরূপ নির্দেশনা বহাল থাকবে।

এ বিষয়ে জেলা প্রশাসক তন্ময় দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ সিদ্ধান্ত কেউ অম্যান্য করলে তার বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরআগে শুক্রবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি মো. আবুল ফজল মীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD