রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

গাজীপুরে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় পানিতে ডুবে ভাইবোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ হস্তান্তর করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

মারা যাওয়া শিশুরা হলো নেত্রকোনার বারহাট্টা গ্রামের তৌহিদ মিয়ার ছেলে ইব্রাহিম ও মেয়ে তানিয়া, জিয়ারুলের মেয়ে মিষ্টি এবং শামীমের ছেলে ফরহাদ। মৃতদের পরিবার পূর্ব ভাওয়াল মির্জাপুর এলাকায় ভাড়ায় বসবাস করেন।

পুলিশ ও ওই শিশুদের স্বজনরা জানান, গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে ইব্রাহিম ও তার বোন তানিয়া প্রতিবেশী মিষ্টি এবং ফরহাদের সঙ্গে খেলতে বের হয়। এরপর তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে স্থানীয় এক ব্যক্তি একটি গভীর ডোবায় পানিতে ওই চার শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা গিয়ে ডোবা থেকে চার শিশুর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে রাতে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিনা ময়নাতদন্তে তাদের মরদেহ হস্তান্তর করে।

এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বলেন, চার শিশু খেলতে গিয়ে বর্ষায় পানি জমানো গভীর ডোবায় ডুবে মারা যায়। মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD