রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু অস্ত্র তৈরি করবে না, গ্যারান্টি দিয়েছে ইরান: ট্রাম্প পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় ৬৩ কোটি টাকা, ঈদযাত্রা ছিল নিরাপদ অনেক ‘গুপ্ত চাঁদাবাজ’ জামায়াতে আশ্রয় নিয়েছে: রিজভী ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে দুটি পথ খোলা আছে : আইআরজিসি সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারলেন না ট্রাম্প শুধু জঙ্গল সলিমপুর নয়, সারাদেশেই সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

চট্টগ্রামে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা এক দিনে আক্রান্ত ১৫১ জন!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় সংক্রমণের দিক থেকে ঢাকা জেলাকেও ছাড়িয়ে গেছে চট্টগ্রাম জেলা। ২৪ ঘন্টায় এই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৫১ জন। এ নিয়ে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭০৭ জনে।

সোমবার (২৫ মে) আইইডসিআরের ২৪ ঘন্টার করোনা আপডেটে এ তথ্য পাওয়া গেছে।

আইইডসিআরের তথ্য মতে, গত গ৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৬৩ জন। এর মধ্যে ১৫১ জনই চট্টগ্রাম জেলার। এছাড়াও চট্টগ্রাম বিভাগের কুমিল্লায় জেলায় এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ জন। এ পর্যন্ত কুমিল্লাতে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৩৩ জন।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চট্টগ্রাম বিভাগের কক্সবাজারে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ জন। এ পর্যন্ত কক্সবাজারে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬২ জন। গত ২৪ ঘন্টায় বি.বাড়িয়ায় নতুন করে ১০ জন করোনা আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বি.বাড়িয়াতে মোট করোনা রোগীর সংখ্যা ১০০ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় রাঙ্গামাটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১০ জন। মোট আক্রান্ত সংখ্যা ৬০ জন।

এছাড়াও লক্ষ্মীপুর জেলায় ১০৪ জন, খাগড়াছড়ি ২৬ জন, বান্দরবান ২০ জন, নোয়াখালি ৩৭৮ জন, ফেনী ৯৩ জন, চাঁদপুর ১০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD