বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

চার মাস পর ঢাকা থেকে দুবাই গেল বিমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর আবারও মধ্যপ্রাচ্যে ঢাকা-দুবাই-ঢাকা বাণিজ্যিক ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ সোমবার (১৩ জুলাই) বিকেল চারটা ৩৫ মিনিটে ১৮৬ জন যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় বিমানের ফ্লাইটটি।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সাংবাদিকদের বলেন, সব যাত্রীকে ফ্লাইটে ওঠার আগে করোনাভাইরাস নেগেটিভ সনদ সঙ্গে নিতে হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই) একইভাবে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিমানের বাণিজ্যিক ফ্লাইট চালু হবে।

ঢাকা-দুবাই-ঢাকা রুটে ১৩ জুলাই থেকে সপ্তাহের সোম, বৃহস্পতি ও শনিবার এবং ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে ১৪ জুলাই থেকে সপ্তাহের মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ভাবে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে বিমান।

এর আগে ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে এবং ঢাকা-আবুধাবি রুটে ৭ জুলাই ফ্লাইট চালুর ঘোষণা দিলেও পরে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD