বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

চায়ের নেশায় মহাবিপদ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সত্তরোর্ধ্ব এক বৃদ্ধকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তবে তার ছিল চা পানের প্রবল নেশা। তাই মাঝে মধ্যে গরম চা খেতে দিতে বলতেন হাসপাতাল কর্মীদের। কিন্তু কেউ তার কথায় কান না দেওয়ায় তিনি নিজেই চায়ের দোকানের খোঁজে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান। পরে তাকে

হাসপাতালে নিয়ে আসা হয়েছে, কিন্তু করোনা আতঙ্কে দিন কাটাচ্ছেন চা-দোকানি।

সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের ব্যাঙ্গালুরুর নাগারভাবিতে। সেখানে একটি বেসরকারি হাসপাতালে কয়েক দিন চিকিৎসা নিতে হয় ওই বৃদ্ধকে। হাসপাতালের ঘড়িতে ভোর পাঁচটা বাজতে না বাজতেই চায়ের দাবি জানাতে থাকতেন করোনা আক্রান্ত ওই বৃদ্ধ। তা না মেলায় ঘণ্টাদুয়েক পর তিনি চায়ের দোকানের খোঁজে হাসপাতাল ছেড়ে বাইরে বেরিয়ে যান।

কিছুদূরেই একটি চায়ের দোকানও দেখতে পান। সেখানেই ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিয়ে সবে গলা ভিজিয়েছেন, এমন সময়ে তার হাতের স্যালাইনের নল দেখে এক ব্যক্তির কৌতূহল জাগে। তিনি জানতে চান কী হয়েছে? বৃদ্ধের সাফ জবাব, তিনি করোনা আক্রান্ত। হাসপাতালে চা না পাওয়ায় বাধ্য হয়ে বেরিয়ে পড়েছেন।

এদিকে ভয়াবহ এই তথ্য শুনে চায়ের দোকানের সবাই চমকে যান। এর পর ওই চায়ের দোকান মালিকই হাসপাতালে খবর দেন। হাসপাতালকর্মীরা খবর পাওয়া মাত্রই বৃদ্ধকে উদ্ধার করেন। তবে চায়ের দোকানিসহ ওই রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিরা সংক্রমণের আশঙ্কায় উদ্বেগে দিন কাটাচ্ছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD