বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়, ১১ জনের বিরুদ্ধে মামলা ইরানে মার্কিন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী বুড়িগঙ্গা-তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা শহরকে বাঁচানো সম্ভব নয়: মির্জা ফখরুল হরমুজ প্রণালি বন্ধের পর এবার বিশ্বের সব রপ্তানি করিডোর বন্ধের হুমকি ইরানের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ফের বাড়তে পারে বৃষ্টি কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন হরমুজ প্রণালি বন্ধের পর এবার বিশ্বের সব রপ্তানি করিডোর বন্ধের হুমকি ইরানের সাগরে আবার লঘুচাপের সম্ভাবনা, আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

চীন থেকে কীট, পিপিই নিয়ে দেশে ফিরল বিমান বাহিনীর উড়োজাহাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

লাইট নিউজ প্রতিবেদক: বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান করোনাভাইরাস শনাক্তকারী কীট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে চীন থেকে ঢাকা ফিরেছে।

রোববার (১৯ এপ্রিল) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি দুপুরে অবতরণ করে।

বাংলাদেশ সরকারের নির্দেশনানুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান এই কাজে নিয়োজিত ছিল।

করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণের প্রয়োজনীয় কীট, ১২ লাখ ২২ হাজারটি সার্জিক্যাল মাস্ক, ৭ হাজার ৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেকট্রিক থার্মোমিটার, ২ হাজারটি প্রটেক্টিভ গ্লাভস, ১০ হাজার ২০০টি মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০টি গগলস এবং ১০ হাজার ৪৫৯টি ব্যক্তিগত সুরক্ষাসহ (পিপিই) বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে চীন থেকে দেশে ফিরেছে বিমান বাহিনীর দলটি।

এছাড়াও, একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর উদ্যোগে বাংলাদেশের করোনাভাইরাসের মোকাবেলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাসমূহকে প্রদানের নিমিত্তে গণচীন হতে সংগৃহিত আরো কিছু স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি (পিপিই, মাস্ক এবং স্যানিটাইজার ইত্যাদি) চীন থেকে দেশে আনা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে চীন হতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহের জন্য শুক্রবার (১৭ এপ্রিল) বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মো. জাহিদুর রহমান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

লাইট নিউজ প্রতিবেদক

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD