বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ছয় হাজার পুলিশ করোনায় আক্রান্ত, মৃত্যু ১৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে চলেছে। আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারা দেশে পাঁচ হাজার ৯৯৯ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটা শনিবার পর্যন্ত আক্রান্ত হওয়ার সংখ্যা।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান জানান, আক্রান্ত সদস্যদের মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশেরই রয়েছে এক হাজার ৮০৯ জন।

তিনি আরো জানান, শনিবার সকাল পর্যন্ত ১৯ জন পুলিশ সদস্য ও আইন প্রয়োগকারী সংস্থার এক বেসামরিক সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের বলেন, আক্রান্তদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত দুই হাজার ৪৪৫ জন পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়েছেন।

তিনি আরো জানান, মোট সংক্রমিত পুলিশ সদস্যদের মধ্যে এক হাজার ৯৯৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। ছয় হাজার ৭২৩ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।

এছাড়া সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য নিজ নিজ স্টেশনে যোগদান করেছেন।

এদিকে দেশে শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৮৪৬ জন। আর আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD