বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ঢাকা মেডিক্যালে একদিনে আরো ২৫ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ৫৬ দিনে ৮৫৩ জনের মৃত্যু হয়েছে । আর গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ হয়ে মারা গেছেন ৭ জন পুরুষ এবং অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যান। ঢামেক হাসপাতালে গত ২মে থেকে শুরু করা করোনা ইউনিটে আজ রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৮৫৩ জন মারা গেছেন। এদের মধ্যে ২০৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর রোববার বিকেলে এই মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন করে আরো ২৫ জন মারা গেছেন। তাদের মধ্যে ৭ জন পুরুষ করোনা পজিটিভ হয়ে মারা যান।

তিনি আরো বলেন, ঢামেক হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু রয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম ২৪ ঘণ্টাই চালু রয়েছে। যারা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশ তাদের আত্নীয়-স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভ হয়ে যারা মারা গেছেন তাদের লাশ করোনা বিধিমোতাবেক তাদের আত্নীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD