সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

তার বিরুদ্ধে ১১০০ কোটি ডলার অপব্যয়ের অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা সাদ আল-জাবরি সরকারি তহবিলের ১ হাজার ১০০ কোটি ডলার অপব্যয় করেছেন বলে অভিযোগ তুলেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এক মার্কিন গোয়েন্দার বরাতে এই অভিযোগটি তুলেছে গণমাধ্যমটি।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, সাদ আল-জাবরি বর্তমানে কানাডায় স্বেচ্ছায় নির্বাসনে আছেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দীর্ঘ ১৭ বছর কাজ করেছেন। এ সময় তিনি তার পরিবার ও কাছের সহকর্মীদের পেছনে বিনা হিসাবে ১১ বিলিয়ন ডলার (৯৩ হাজার কোটি টাকার বেশি) খরচ করেছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ বিন নায়েফ সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন মন্ত্রণালয়ের উচ্চপদে নিযুক্ত হন আল-জাবরি। তার তত্ত্বাবধানে সৌদি জঙ্গিবিরোধী কার্যক্রমের একটি ফান্ড গঠন করা হয়েছিল। সেই ফান্ডের টাকাই পরে তিনি অপব্যয় করেছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই ফান্ড থেকে সর্বমোট ১৯ দশমিক ৭ বিলিয়ন ডলার খরচ হয়েছে। তবে মন্ত্রণালয়ের তদন্ত দাবি করছে, বিভিন্ন চুক্তি ও কার্যক্রমে অতিরিক্ত খরচ দেখানো হয়েছে। যা ১১ বিলিয়ন ডলারের কাছাকাছি।

ওয়াশিংটনভিত্তিক গণমাধ্যমটির দাবি, অতিরিক্ত খরচের নামে মূলত আল-জাবরি তার পরিবার ও কাছের সহকর্মীদের ব্যাংক হিসেবে টাকা হস্তান্তর করেছেন। এ তালিকায় মোহাম্মদ বিন নায়েফও আছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD