বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

তৃতীয় দফায় ভারত থেকে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

 

তৃতীয় দফায় ভারত থেকে আরো ১৬৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হলো। আজ বুবধার ভারতের চেন্নাই থেকে ওই বাংলাদেশিদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ইউএস-বাংলার একটি ফ্লাইট। এর মধ্যে চার শিশুও রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ রয়েছে। এ কারণে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা সমস্যায় পড়েন। পরে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তাদের ফিরি আনার উদ্যোগ নেওয়া হয়।

জানা যায়, ভারতে যারা আটকা পড়েছেন তারা মূলত চিকিৎসার জন্য গিয়ে দেশটিতে আটকে পড়েন। ভারতে লকডাউন ঘোষণা করায় আটকে পড়েন তারা। এ অবস্থায় অর্থনৈতিকসহ নানা সমস্যায় পড়েন তারা। এর পর তাদের বিশেষভাবে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তার পর ইউএস-বাংলা ৮টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়।

এর আগে ২০ ও ২১ এপ্রিল চেন্নাই থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুটি ফ্লাইট পরিচালনা করে বিমান সংস্থাটি। আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরো দুটি ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD