বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

নয়দার সেক্টর-৫০ মেট্রো স্টেশনে কর্মসংস্থান হবে হিজড়াদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

 

বিভিন্ন পদে চাকরি দিয়ে ভারতের নয়দা সেক্টর -৫০ মেট্রো স্টেশনটি হিজড়া সম্প্রদায়ের জন্য একটি ডেডিকেটেড স্টেশন হিসেবে গড়ে তুলবে নয়দা মেট্রো রেল কর্পোরেশন (এনএমআরসি)।

রোববার (২১ জুন) নয়দা কর্তৃপক্ষের সিইও রিতু মহেশ্বরী এ কথা জানিয়েছেন। খবর: এনডিটিভি)

তিনি বলেন, হিজড়া সম্প্রদায়ের সদস্যদের কর্মসংস্থান করা হবে, যাতে তারা মূলধারার সাথে মেশার সুযোগ পায়। স্টেশনটি সমস্ত যাত্রীর জন্য উন্মুক্ত থাকবে। হিজড়া সম্প্রদায়ের উন্নতি ও কর্মসংস্থানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে তাদের টিকিট কাউন্টার এবং হাউজকিপিংয়ের মতো কিছু কাজ দেওয়া হবে।

হিজড়া সম্প্রদায়ের জন্য কাজ করা বিভিন্ন এনজিও এ উদ্যোগটি এগিয়ে নিতে সহায়তা করছে উল্লেখ করে তিনি বলেন, নারীদের জন্য সুবিধার্থে দু’টি স্টেশনকে গোলাপী স্টেশন হিসেবে উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের মধ্যে হিজড়াদের জন্য কিছু করার এ ধারণা জন্মায়। হিজড়াদের সুবিধার্থে স্টেশনে টয়লেট সুবিধাসহ প্রয়োজনীয় কিছু উন্নয়ন কাজ করা হবে, যা মাস খানেকের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD