মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

প্রথম করোনা ভ্যাকসিনের সাফল্যের দাবি করলো রাশিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রথম কোন দেশ তৈরি করবে, তা নিয়ে জোর চর্চা চলছিল। এর মধ্যেই রাশিয়ার সেশনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির দাবি, তাদের তৈরি ভ্যাকসিনের মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল ইতিমধ্যে শেষ হয়েছে।

পরীক্ষার ফল যথেষ্ট ইতিবাচক বলেও দাবি তাদের। খবর এনডিটিভি ও রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুটনিকসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

খবরে বলা হয়, রাশিয়ার গামালেই ইন্সটিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজিও ওই ভ্যাকসিন তৈরির সঙ্গে যুক্ত। তাদের এ করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছিল ১৮ জুন। এ পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে ভ্যাকসিনটি।

ইন্সটিটিউট ফর ট্রানশ্লেসনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির পরিচালক ভাদিম তারাসোভ জানান, করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বে প্রথমবার স্বেচ্ছাসেবকদের ওপর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে সেশনভ ইউনিভার্সিটি।

ট্রায়ালে অংশ নেয়া স্বেচ্ছাসেবকদের প্রথম দলটিকে আগামী বুধবার ছেড়ে দেয়া হবে। দ্বিতীয় দলটি ছাড়া পাচ্ছে ২০ জুলাই।

সেশনভ ইউনিভার্সিটির ইন্সটিটিউট অব মেডিকেল প্যারাসাইটোলজির পরিচালক আলেকজান্ডার লুকাশেভ জানান, তাদের গবেষণার প্রাথমিক লক্ষ্য ছিল এটি মানবদেহের জন্য নিরাপদ কি না, তা নিশ্চিত করা, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, আমাদের গবেষণা সম্পন্ন হয়েছে এবং ভ্যাকসিনটি নিরাপদ তা নিশ্চিত হয়েছে। তবে কবে থেকে এ ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে, সে ব্যাপারে কিছুই জানাননি তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD