বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

প্লেনের জ্বালানির দাম বাড়াচ্ছে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

প্লেনের জ্বালানির (জেট ফুয়েল) দাম ১ ইউএস সেন্ট বাড়ানো হয়েছে। একইসঙ্গে অভ্যন্তরীণ প্লেনের জন্য ১ টাকা বাড়িয়ে প্রতি লিটার ৫১ টাকা চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানিয়েছে, দেশের চারটি বিমান বন্দরের ক্ষেত্রে আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার জ্বালানি তেলে শূন্য দশমিক ৪৫ মার্কিন ডলার থেকে শূন্য দশমিক ৪৬ ডলার করা হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে চারটি বিমান বন্দরেই ৫০ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ৫১ টাকা করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারমূল্য এবং পার্শ্ববর্তী দেশ ভারতে আইওসিএল কর্তৃক প্রকাশিত বিক্রয়মূল্য বিবেচনা করে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের জেট-১ জ্বালানি তেলের এই বিক্রয় মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারণের ফলে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে চট্টগ্রাম, ঢাকা, সিলেট এবং কক্সবাজারে জ্বালানি তেলের দাম লিটার প্রতি মার্কিন ডলার শূন্য দশমিক ৪৫ ডলার থেকে বেড়ে শূন্য দশমিক ৪৬ ডলার হয়েছে। অন্যদিকে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে চারটি বিমান বন্দরেই টাকার হিসাবে লিটার প্রতি ৫০ টাকা থেকে বেড়ে ৫১ টাকা হয়েছে।

বিপিসি জানিয়েছে, প্রতিমাসে মূল্য নির্ধারণ সংক্রান্ত কমিটির সভা হয়। গত ১৪ জুলাই কমিটির সেই সভায় মূল্য খুবই সামান্য পরিমাণে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিপিসির ঘোষণা বা প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গে এই বাড়তি দাম কার্যকর হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD