বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

বগুড়ায় একদিনে সুস্থ ৪১, আক্রান্ত ৬৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৯ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৪১ জন এবং মৃত্যু হয়েছে একজনের।

রোববার (১৯ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম।

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৪ জনের করোনা পজিটিভ আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৩টি নমুনার মধ্যে ২৫ জনসহ মোট ৬৯ জনের পজিটিভ এসেছে।

এ নিয়ে বগুড়ায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১২০ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ১০৬ জন। মৃত্যু হয়েছে মোট ৭৯ জনের।

জানা যায়, নতুন করে আক্রান্ত ৬৯ জনের মধ্যে সদর উপজেলার রয়েছেন ৪৩ জন। এছাড়া দুপচাঁচিয়া উপজেলার ৭ জন, শিবগঞ্জ উপজেলার ৬ জন, আদমদীঘি উপজেলার ৫ জন, শেরপুর উপজেলার ৩ জন, কাহালু উপজেলার ২, নন্দীগ্রাম উপজেলার ২ জন এবং শাজাহানপুর উপজেলার একজন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম জানান, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে কারও অবস্থা জটিল মনে হলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তর করা হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD