বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম :
নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী জাহাজে আগুন

বড় তাড়াতাড়ি চলে গেলেন সুশান্ত’, শোক বার্তায় মোদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

 

বলিউড সিনেমার অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ‘আত্মহত্যা’ করেন তিনি। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোশ্যাল মিডিয়ায় এক শোক বার্তায় মোদি লেখেন, সুশান্ত বেশ প্রতিভাবান অভিনেতা ছিলেন। বড় তাড়াতাড়ি চলে গেলেন তিনি। তাঁর টিভি ও সিনেমার কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, বিনোদন জগতে তাঁর উত্থান অনেককে অনুপ্রাণিত করেছিল। তাঁর দক্ষতা অনেককেই পিছনে ফেলে দিয়েছিল।

১৯৮৬ সালের ২১ জানুয়ারি পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে যায় তার পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেইসময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন। তার জন্য পড়াশোনা শেষ করতে পারেননি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD