বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বাংলাদেশকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, তাদের বোলিং শক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের।

ওয়েস্ট ইন্ডিজের সেই সম্ভাবনা নেই বললেই চলে। তবে তারাও একটি লক্ষ্য নিয়ে বাংলাদেশে এসেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অন্তত পাঁচে থেকে শেষ করতে চায় দলটি।

বুধবার ঢাকা টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। মাঠে নামার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসেছিলেন উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। জানান, টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষটা অন্তত জয় দিয়ে রাঙাতে চান তারা।

তিনি বলেন, ‘এ বছর চার টেস্টের দুটিতে জয়, এক ড্র এবং হেরেছি একটিতে। এই সিরিজে আমরা দুটি ম্যাচই জিততে চাই। এর ফলে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে বছর শেষ করতে পারব। আমাদের জন্য সেটা হবে দারুণ বড়দিনের উপহার।’

বাংলাদেশের কন্ডিশনে উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াকেই ম্যাচের ফল নির্ধারণের মূল চাবিকাঠি বলে মনে করেন রস্টন চেজ। তিনি বলেন, ‘দুই দলকেই একই উইকেটে খেলতে হবে। এখানে চার ইনিংসের খেলায় যে দল উইকেটের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারবে, তারাই জিতবে।’

ঘোষিত স্কোয়াডের ১০ ক্রিকেটারেরই বাংলাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই তারা ভয়ডরহীনভাবে মাঠে নামুক। উইকেটে স্পিন হবে নাকি পেসাররা সুবিধা পাবে—এসব নিয়ে আগে থেকে বেশি ভাবতে চাই না। আমরা প্রতিটি বল ধরে খেলতে চাই।’

দলের ব্যাটিং পরিকল্পনা নিয়ে চেজ জানান, প্রথম ইনিংসে ৩০০-এর বেশি রান তোলা ইতিবাচক হলেও দ্বিতীয় ইনিংসেও সেই ধারাবাহিকতা ধরে রাখা জরুরি।

এ ছাড়া সিরিজের আগে খেলোয়াড়দের চুক্তি ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে চেজ জানান, দলের হয়ে প্রতিনিধিত্ব করার অঙ্গীকারে পরিবর্তন আসেনি। বাংলাদেশের বিপক্ষে মাঠে সেরা পারফরম্যান্স দিতে দলের সবাই উন্মুখ হয়ে আছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD