বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

বাধ্যতামূলক ‘মাস্ক পরার’ আদেশ দিতে নারাজ ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক পরার আদেশ জারি করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি রাষ্ট্র ও স্থানীয় নেতাদেরকে লোকদের মাস্ক পরার ক্ষেত্রে ‘কঠোর’ হওয়ার আহ্বান জানানোর পরে ট্রাম্প এমন মন্তব্য করলেন।

মাস্ক পরার বিষয়ে ড. ফাউসি বলেন, কোভিড-১৯ সংক্রমণ রোধে এটা সত্যই গুরুত্বপূর্ণ এবং আমাদের সবার ব্যবহার করা উচিত। প্রয়োজনে বাধ্যতামূলক করে আদেশ জারি করা দরকার।

শুক্রবার (১৭ জুলাই) ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি জাতীয়ভাবে মাস্ক পরা নিয়ে ‘আদেশ জারি’র সাথে একমত নন। ট্রাম্পর মনে করেন মাস্ক পরা নিয়ে মানুষের ‘স্বাধীনতা’ থাকা উচিত।

যুক্তরাষ্ট্রে মাস্ক পরা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প। এমনকি কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকে নিজে মাস্ক পরতে বারবার অস্বীকৃতি জানিয়েছেন।

গত এপ্রিল মাসে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জনসমাগমে মাস্ক পরিধান করার সুপারিশ করেছিল। তখন ট্রাম্প বলেছিলেন, তিনি মাস্ক পরবেন না। একজন মানুষ মাস্ক পরবে কিনা সেটি তার ব্যক্তিগত পছন্দের বিষয়।আমি মাস্ক পরে কোনোভাবেই ওভাল অফিসের সুন্দর ঐতিহ্যবাহী ডেস্কে বসতে পারব না। আমি মাস্ক পরে অন্য দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা বা রানীকে শুভেচ্ছা জানাতে পারি না।

তবে বুধবার (২ জুলাই) মাস্ক ব্যবহার নিয়ে তার সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। ফক্স বিজনেস নেটওয়ার্ককে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মাস্ক পরার পক্ষে’। এরপর কয়েকদিন পর ১১ জুলাই জনসম্মুখে ট্রাম্পকে মাস্ক পরে বের হতে দেখা যায়।

তিনি বলেন, আমি মনে করি আপনি যখন হাসপাতালে থাকবেন, বিশেষত যারা করোনা আক্রান্ত রোগীদের সেবা করছে তাদের সঙ্গে দেখা করবেন তখন অবশ‌্যই মাস্ক পরতে হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD