বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়, ১১ জনের বিরুদ্ধে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলায় বালু ব্যবসায়ী সাখাওয়াত হোসেনকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর ও কানে কামড় দিয়ে আহত করার অভিযোগে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ভুক্তভোগী সাখাওয়াত হোসেন পলাশ থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে থেকে সাখাওয়াত হোসেনকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়। অভিযোগে বলা হয়েছে, এ সময় বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া তার কানে কামড় দেন, এতে তিনি গুরুতর আহত হন।

অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক। আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার কানে চারটি সেলাই লেগেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের অভ্যন্তরে টিকে গ্রুপের একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের জন্য বালু ভরাটের কাজে তিনি শীতলক্ষ্যা নদীর তীরে ড্রেজার মেশিন স্থাপন করেছিলেন। শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে কয়েকজন মোটরসাইকেলে এসে তাকে তুলে নিয়ে যান। পরে মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে নিয়ে তাকে মারধর করা হয় এবং ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেওয়া হয়।

মামলায় উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য জানায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে বিএনপির নেতা মহিউদ্দিন চিশতিয়ায় মোবাইলে একাধিক কল দেওয়ার পরও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD