বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

বিএনপির বিশ্বাসঘাতকতায় আরও একটা বিপ্লব অনিবার্য: ডা. শফিকুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মাত্র পাঁচ মাসেই বিএনপি জাতির সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তাতে আরও একটা বিপ্লব অনিবার্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জাতির সাথে ধোঁকাবাজি করেছে, ফ্যাসিবাদী এই আচরণ না ছাড়লে বাঁচার পথ পাবে না বিএনপি।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে জামায়াতের আমির বলেন, জুলাই শহীদদের নিয়ে ভাগ-বাটোয়ারার বন্ধ করতে হবে, তাদের নিয়ে কোন রাজনীতি দেখতে চায় বলেও জানান তিনি। এসময় বাংলাদেশ

খেলাফতে মজলিসের আমির মামুনুল হক বলেন, দেশে আবারও জালিমের সরকার তৈরির পাঁয়তারা করছে বিএনপি। এসময় ১১ দলীয় ঐক্যের বক্তরা অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে দেশের শিক্ষাঙ্গনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে ছাত্র-শিক্ষক সবাই আতঙ্কগ্রস্থ। গণরুমে ও গেস্টরুমের সেই ফ্যাসিবাদী সংস্কৃতি আবার ফিরে আসছে কি না, সে প্রশ্নও রাখেন তারা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD