সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা বেনজীরকে ফেরানোর প্রস্তাব যাচ্ছে দুবাইয়ে হরমুজ প্রণালি খোলাসহ যা যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

বিদেশে করোনায় ৪৭২ বাংলাদেশির মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২০

বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ৪৭২ বাংলাদেশি মারা গেছেন। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কমিউনিটি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।

এর মধ্যে করোনায় সবচেয়ে বেশি বাংলাদেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শুক্রবার (৮ মে) পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রেই করোনায় অন্তত ২৩৪ বাংলাদেশির মৃত্যু হয়। যদিও শেষ ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আর কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি। কেবল মৃত্যু নয়, আক্রান্তের দিক দিয়েও এ দেশে ঝুঁকির মধ্যে আছেন বাংলাদেশিরা। কয়েকশ’ করোনা আক্রান্ত বাংলাদেশি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি মারা গেছেন যুক্তরাজ্যে। এখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১২৩ বাংলাদেশি।

বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। এ দুই দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যাও বিশ্বের অন্য দেশগুলোর চেয়ে তুলনামূলক বেশি। ফলে দুইখানেই বাংলাদেশিদের করোনায় মৃত্যু ও আক্রান্তের ঘটনা তুলনামূলক বেশি।

এর বাইরে করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৬৫ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ১৫ জন, ইতালিতে ৮, কানাডায় ৭, স্পেনে ৫, কাতারে ৪, কুয়েতে ৩, সুইডেনে ২, লিবিয়ায় ১, ফ্রান্সে ১, পর্তুগালে ১, গাম্বিয়ায় ১, দক্ষিণ আফ্রিকায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সিঙ্গাপুরেই সবার আগে প্রবাসী এক বাংলাদেশির করোনা আক্রান্তের খবর পাওয়া গেলেও সেখানে এখন পর্যন্ত এ ভাইরাসে কোনো বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও আক্রান্ত ৪ হাজারেরও বেশি বাংলাদেশি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD