বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

বিমানবন্দর ব্যবহারে যাত্রীদের দিতে হবে ফি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

চলতি বছরের ১ আগস্ট থেকে বিমানবন্দর ব্যবহার করে দেশ-বিদেশ কোথাও গেলেই যাত্রীদের গুণতে হবে নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি। বুধবার (২২ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (অর্থ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিমানবন্দরগুলোর যাত্রী নিরাপত্তা, সেবার মান বাড়াতে ও বিমানবন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়নে সব বহির্গমন যাত্রীদের এই ফি দিতে হবে। এ সংক্রান্ত আদেশ সব দেশি-বিদেশি এয়ারলাইন্সকে ইতোমধ্যে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, দেশের অভ্যন্তরে যাত্রীদের প্রতিবার ভ্রমণে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১শ টাকা ও যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৭০ টাকা। সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে পাঁচ ডলার ও যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ছয় ডলার। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০ ডলার ও এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ১০ ডলার।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD