বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেলেন আরও ২৮১ বাংলাদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

করোনার কারণে দেশে আসা আরও ২৮১ প্রবাসী বাংলাদেশি ইতালি ফিরে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।

শনিবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসে বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইটে এ নিয়ে মোট ৮০৯ বাংলাদেশি ইতালি ফিরে গেছেন। এর মধ্যে গত ২৩ জুন গেছেন ২৬৯ জন এবং গত ১৭ জুন গেছেন ২৫৯ জন।

ইতালিতে করোনার ভয়াবহ আকার ধারণ করায় গত ফেব্রুয়ারি থেকে এই প্রবাসীরা বাংলাদেশে আসতে শুরু করেন। এখন ইতালির করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফিরে যাচ্ছেন তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD