মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

বিশ্বে করোনা আক্রান্ত রোগী দেড় কোটি ছাড়ালো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মহামারির সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এই রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। এরইমধ্যে পৃথিবীতে করোনা রোগী দেড় কোটি ছাড়িয়ে গেছে। ডিসেম্বরে চীন থেকে করোনাভাইরাসের বিস্তার শুরু হয়ে সাত মাসে আক্রান্তের এই রেকর্ড গড়লো।

করোনায় প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনা মোট শনাক্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৯৬ হাজার ৩১৫ জন। সুস্থ হয়েছেন ৯১ লাখ ১২ হাজার ৩৮৬ জন। মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৫২০ জন।

আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৪০ লাখ ২৮ হাজার ৫৬৯ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৩ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন।

আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২১ লাখ ৬৬ হাজার ৫৩২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৬৫ হাজার ৯৭০ জন।

আক্রান্তে তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। গত এক সপ্তাহে প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। দেশটিতে মোট ১১ লাখ ৯৪ হাজার ৮৫ জন কোভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৭০ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৭ লাখ ৮৩ হাজার ৩২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১২ হাজার ৫৮০ জন। আক্রান্তে পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৩ লাখ ৮১ হাজার ৭৯৮ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৫ হাজার ৩৬৮ জন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে দাপট দেখাচ্ছে। এটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD