মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রীসহ মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনায় দায়ের করা মামলায় এমভি ময়ূর-২ এর সুপারভাইজার আব্দুস সালামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম আসামিকে ঢাকার সিজেএম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা এ রিমান্ড মঞ্জুর করেন।

লঞ্চডুবির ঘটনায় গত ২৯ জুন নৌপুলিশ সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল হক বাদী হয়ে এমভি ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছিলেন।

গত ২৯ জুন সকাল সাড়ে ৯টায় ময়ুর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটের অদুরে বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD