বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ভারতের এমপি: মসজিদ খুলে দিন, করোনা পালাবে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

 

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস। লকডাউন, স্বাস্থ্যবিধি কিংবা কোনো প্রকার বিধিনিষেধ কাজে আসছে না। এমন দিশাহারা অবস্থায় দেশটির উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সংসদ সদস্য শফিকুর রহমান বলেছেন- অনেক তো হলো, এবার মুসলমানদের জন্য মসজিদ খুলে দিন। তারা নামাজ পড়লে এমনিতেই করোনা পালাবে

সংসদে দাঁড়িয়ে এমপি শফিকুর রহমান আরো বলেন, সামনে ঈদ আসছে। মুসলমানদের এই বৃহত্তম উৎসব উপলক্ষে সীমিত আকারে হলেও সবকিছু খুলে দিন। মুসলমানরা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলে হয়তো আমরা এই বিপর্যয় থেকে মুক্তি পেতে পারি।

ওদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নতুন করে আরো কড়াকড়ি লকডাউন আরোপ করেছেন। সামনে ঈদ, তাই আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। কেবল প্রয়োজনীয় কাজের জন্যই কেউ ঘর থেকে বের হওয়ার অনুমতি পাবে। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।

করোনার সংক্রমণের ক্ষেত্রে ভারত এখন তৃতীয়। তালিকায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই অবস্থান করা দেশটিতে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ২০০ জন। মৃত্যুবরণ করেছেন ২৮ হাজার ১০০ জন রোগী। সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ২৪ হাজার ৭০২ জন। প্রায় ৯ হাজার কোভিড রোগী আছে, যারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD