শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

ভারতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২০

প্রথম শনাক্তের চার মাস পরে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ৩ দিনেই ১০ হাজার জন শনাক্ত হয়।

বুধবার রাতে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডও মিটারসের তথ্যে দেখা যায়, ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৩৪০ জন। আর এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৭৬৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ হাজার ৯৯১ জন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, কেরালায় প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার চার মাস পরে দেশটি করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়ায়।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। সেখানে মোট শনাক্তের সংখ্যা ১৬ হাজার ৭৫৮ জন। এর মধ্যে বুধবারই ১ হাজার ২৩৩ জন শনাক্ত হয়েছে। এর পরেই করোনায় আক্রান্তের সংখ্যা মুম্বাইতে। সেখানে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ হাজার ৭১৪ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD