বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

ভোলায় ঘরচাপায় মা-ছেলেসহ নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে মা ও দুই ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।

মৃতরা হলেন- চর কচ্চপিয়া গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) ও তার দুই ছেলে জুনায়েদ (৫) এবং তানজীদ (৩)।

ওসি হারুন অর রশিদ জানান, মঙ্গলবার রাতে দুই ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলেন রিংকু বেগম। রাত ১২টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘরের নিচে চাপা পড়ে রিংকু বেগম ও তার দুই ছেলে মারা যায়।

ঘটনাস্থল থেকে মৃতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD