মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাশরাফিকে নিয়ে আবারও গুজব, খোলাসা করলেন নিজেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

 

করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। তেমনই নতুন আরেকটি গুজব ডালাপালা মেলছিল রবিবার। করোনা নেগেটিভ হয়েছেন মাশরাফি! এমন খবর কয়েকটি সংবাদ মাধ্যম এরই মধ্যে ছড়িয়েছে। নতুন গুজবে চরম বিরক্ত হয়েছেন সাবেক অধিনায়ক। তাই বর্তমান অবস্থা জানাতে আবারও বেছে নিলেন নিজের ফেসবুক পেইজকেই।

রবিবার দুপুরে মাশিরাফি তার ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর টেস্ট করানোর ইচ্ছে আছে।’

এর আগেও মাশরাফিকে নিয়ে গুজব রটেছিল। বলা হয়েছিল, করোনা আক্রান্ত মাশরাফি মুর্তজার অবস্থা সংকটাপন্ন, তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। বলা হচ্ছিল কোনও রুমও নাকি পাচ্ছিলেন না তিনি। তবে সাবেক অধিনায়ক নিজেই তখন স্পষ্ট করে দিয়েছিলেন সব কিছু। বলেছিলেন, ‘হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাওয়ার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। কোনও কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনও ধরনের নিউজে আপনারা বিচলিত হবেন না।’

মাশরাফি করোনা আক্রান্ত হয়েছেন গত সপ্তাহ। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেও মাশরাফি শারীরিকভাবে সুস্থ আছেন বলেই জানিয়েছেন, ‘মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনও শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাবো। আল্লাহ সহায়।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD