বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

যুক্তরাষ্ট্রের ১৬ রাজ্যে ফের কড়া বিধিনিষেধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ১৬ রাজ্যে ফের কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।

মঙ্গলবার বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনা এমনভাবে বাড়ছে যে, ১৬ রাজ্যে লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্ত হওয়ার পর তা থেকে সরে আসতে হয়েছে। সর্বশেষ এ তালিকায় আরিজোনার নাম এসেছে।

আরিজোনার প্রশাসন এর আগে বিধিনিষেধ শিথিল করে অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দেয়ার কথা জানালেও, সেখানে মাত্র একদিনে ৩ হাজার ৮৫৮ জন করোনাভাইরাস সংক্রমিত হবার পর তারা ‘ইউ-টার্ন’ নিয়েছেন।

রাজ্যের গভর্নর নতুন আদেশ দিয়েছেন যে, জুলাইয়ের ২৭ তারিখ পর্যন্ত সব বার, নাইটক্লাব, জিম, সিনেমা এবং ওয়াটার পার্ক বন্ধ রাখা হবে।

এর আগে টেক্সাস, ফ্লোরিডা, কানসাস, ওরেগন, ও নিউ জার্সিসহ বেশকটি রাজ্য কোভিড সংক্রমণ বেড়ে যাবার পর নতুন করে বিধিনিষেধ আরোপ করে।

করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারস জানায়, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৮৩ হাজার ৯০৮ জন। আর এতে সংক্রমিত হয়ে মারা গেছেন এক লাখ ২৮ হাজার ৮২৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ লাখ ২২ হাজার ৫৯৮ জন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD