বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

যুক্তরাষ্ট্রে প্রতিদিন ১ লাখ আক্রান্ত হতে পারে: ডা. ফাউসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : মৃত্যুপুরীতে পরিণত যুক্তরাষ্ট্রে করোনা মহামারী আরও প্রকোট আকার ধারণ করেছে।

সম্প্রতি দিনগুলোতে দৈনিক ৪০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে সেখানে।

পরিস্থিতি এখন এতোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন এক লাখ করে কোভিড-১৯ রোগী শনাক্ত হলেও তাতে অবাক হবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যান্থনি ফাউসি।

মঙ্গলবার সিনেট কমিটির এক শুনানিতে ডা. ফাউসি বলেন, ‘আমি নির্ভুল ধারণা করতে পারব না, তবে এটি খুবই ভয়াবহ হবে তার গ্যারান্টি দিতে পারি। গত কয়েকদিনের পরিসংখ্যান পরিষ্কারভাবে বলছে মহামারি আমাদের নিয়ন্ত্রণ নেই। কিন্তু আমি আতঙ্কিত যে, যথেষ্ট সংখ্যক নাগরিক মাস্ক পরছে না এবং সামাজিক দূরত্ব মানছে না। এ কারণে সংক্রমণ আরও বাড়বে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক আরও বলেন, করোনা নিয়ন্ত্রণের পদক্ষেপগুলোতে আমি মোটেই সন্তুষ্ট নই। আক্রান্তের সূচকের দিকে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আমরা ভুল পথে রয়েছি। আর তা শুধরে নিতে আমাদের এখনই কিছু করা উচিত।

শুনানিতে ডা. ফাউসি জানান, গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রে নতুন শনাক্ত রোগীদের মধ্যে অর্ধেকই এসেছে মাত্র চারটি অঙ্গরাজ্য থেকে।

ফাউসি আরও বলেন, যখন দেশের একপ্রান্তে সংক্রমণ হবে, তখন অন্য প্রান্ত ভালো থাকলেও তারা অরক্ষিত। আমরা শুধু যেসব এলাকায় সংক্রমণ বাড়ছে সেখানে মনোনিবেশ করতে পারি না। এতে গোটা দেশই ঝুঁকিতে পড়ে।

সূত্র: সিএনবিসি, বিবিসি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD