মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

রণবীর কাপুরের সেই জমজ মডেল জুনাইদ শাহ আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

 

বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে তার চেহারার অদ্ভুত মিল। খবরের শিরোনাম হয়ে অনেক আগেই দারুণ সাড়া ফেলেছিলেন মডেল জুনাইদ শাহ। কিন্তু অল্প বয়সেই থমকে গেল এই কাশ্মীরি যুককের জীবন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শ্রীনগরে তিনি মারা গেছেন।

শুক্রবার (১৭ জুলাই) কাশ্মীরি সাংবাদিক ইউসুফ জামিল এক টুইটার পোস্টে জুনাইদের মৃত্যু সংবাদ জানিয়েছেন।

ইউসুফ জামিল টুইটারে লেখেন, আমাদের পুরনো প্রতিবেশি নিসার আহমেদের ছেলে জুনাইদ গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে গতরাতে মারা গেছেন। সবাই বলে, তিনি বলিউড অভিনেতা রণবীর কাপুরের মতো দেখতে। আমি বলি, তার বাবা-মা ও কাশ্মীরের কাছে তিনি ছিলেন একটি বড় আশা ও শক্তি।

তিনি আরও জানান, ২৮ বছর বয়সী জুনাইদ মাসখানেক আগেই মা-বাবার সঙ্গে মুম্বাই থেকে ফিরেছেন। মুম্বাইয়ে তিনি মডেলিং করতেন। তিনি অনুপম খেরের অ্যাক্টিং স্কুলেও ভর্তি হয়েছিলেন। ইতোপূর্বে তার হৃদরোগের কোন কথা শোনা যায়নি।

কয়েক বছর আগেই জুনাইদ শাহের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছিল। কারণ ছিল, অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার চেহারার হুবহু মিল। তাই রণবীরের ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছিল তখন।

এমনকি রণবীর কাপুরের বাবা ঋষি কাপুরও ২০১৫ সালে এক টুইট পোস্টে লিখেছিলেন, ‘হায় ভগবান! আমার নিজের ছেলের জমজ আছে! শপথ করে বলছি, এদের আমি আলাদা করতে পারছি না। দারুণ জমজ।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD