বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

স্টাইলিশ আউটফিটে নজর কাড়লেন অপু বিশ্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আগের মতো অভিনয়ে নিয়মিত না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে তার সরব উপস্থিতি রয়েছে।

সিনেমার শুটিংয়ে বর্তমানে নেপালে রয়েছেন অপু বিশ্বাস। কাজের ফাঁকে ঘুরেছেন পাহাড়ে, উপভোগ করেছেন ঝরনার সৌন্দর্যও। মঙ্গলবার সাতসকালে এ নায়িকা কিছু ছবি প্রকাশ করেছেন সমুদ্রতট থেকে!

সেই ছবিগুলোতে দেখা গেছে, গায়ে হালকা রোদের ছোঁয়া। কিন্তু ছবিগুলো কোথা থেকে তোলা, তা অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী। এ ব্যাপারটি আলোচনায় নয়, বরং আলোচনায় তার আউটফিট। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা। স্লিভলেস ব্ল্যাক ক্যাজুয়াল টপস; প্রায় পুরো ব্ল্যাক কম্পোজিশনে বেশ নজর কেড়েছেন অপু বিশ্বাস। খোলামেলা চুলে ও হালকা হাসিতে এমন নান্দনিক স্থান উপভোগ করার মুহূর্তগুলো একদম সাবলীলভাবে ফ্রেমবন্দি করেছেন অপু বিশ্বাস।

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভিড় জমাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। সেই পোস্ট করা ছবিগুলোতে নানা প্রতিক্রিয়ার পাশাপাশি মন্তব্যের ঘরে ভালোবাসা প্রকাশ করছেন তার নেটিজেনরা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD