রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।
রোববার(১১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১২ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২০৪ জনের মৃত্যু হলো।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে নয়জন পুরুষ ও পাঁচজন নারী ছিলেন।
এদের মধ্যে রাজশাহীর পাঁচজন, নাটোরের চারজন, পাবনার একজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর দুই জন করে রোগী ছিলেন। এর মধ্যে রাজশাহীর দুই জন, নওগাঁর দুই জন, নাটোর ও পাবনার একজন করে মোট ছয়জন করোনা পজিটিভ ছিলেন।
রাজশাহীর দুই জন এবং নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে রোগীর করোনা নেগেটিভ হলেও শারীরিক অন্যান্য জটিলতায় তাঁরা মারা গেছেন। অন্য চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নাটোরের দুই জন রোগী ছিলেন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন। আর সুস্থ হয়েছেন ৫৮ জন। সোমবার(১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৫১৯ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যা ৪৫৪টি।