শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

রেফারিদের আরও ২৫ লাখ টাকা দিচ্ছে বাফুফে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২০

 

করোনাভাইরাসের এই দুঃসময়ে মানবতার ডাকে ঠিকই সাড়া দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার রোজার ঈদকে সামনে রেখে বাফুফের কাছে পাওনার আরও ২৫ লাখ টাকা পেলেন দেশের রেফারিরা। প্রথম কিস্তিতে এর আগে ২৪ লাখের কিছু বেশি টাকা ফুটবল রেফারিদের দিয়েছিল দেশের ফুটবলের শীর্ষ সংস্থা।

এমনিতে ঘরোয়া ফুটবলে খেলা পরিচালনা করা ৯০ জন রেফারির পাওয়া ছিল কোটি টাকা। এখন করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় অর্থকষ্টে ছিলেন তারা। এ অবস্থায় বাফুফে দুই কিস্তিতে রেফারিদের পাওনার ৬০ ভাগ শোধ করল।

এনিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ গণমাধ্যমে বলেন, ‘দেখুন, ৯০ জনের মতো রেফারি আমাদের বিভিন্ন খেলা পরিচালনা করেন। এখন খেলা বন্ধ হয়ে যাওয়ায় রেফারিদের সেই পাওনা পরিশোধের উদ্যোগ নিই আমরা। যার পরিমাণ ৮১ লাখ টাকা। ২২৩টি চেকে প্রথম দফায় ২৪ লাখ টাকা পরিশোধ করেছি। ঈদের আগে আরো ২৫ লাখ টাকা প্রদান করেছি। ১৮৩টি চেকের মাধ্যমে এই টাকা তুলে দিচ্ছি রেফারিদের হাতে।’

এখানেই শেষ নয়, বাফুফের বেতনভুক্ত মাঠকর্মী, স্টেডিয়াম ও বাফুফে ভবনের গেটম্যানসহ অন্যদের পাওনাও ঈদের আগে শোধ করবে বাফুফে।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD