মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, যাত্রী নিখোঁজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

রাজধানী ঢাকার সদরঘাট টার্মিনাল এলাকায় মিরাজ-৬ লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি খেয়া নৌকা ডুবে গেছে। আজ রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম ইসরাফিল।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, নৌকায় থাকা ৭ যাত্রীর মধ্যে পাঁচজন তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ২টা ২৫ মিনিটে নৌকা ডুবির খবরটি জানতে পারে ফায়ার সার্ভিস। এরপরেই তাৎক্ষণিকভাবে আমাদের একটি ডুবুরি দল সেখানে পাঠানো হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD