বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

‘সমঝোতায়’ মুক্তি পেল ভারতীয় সেনারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০

 

কিছু দিন ধরেই লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা চলছিল। তার মধ্যেই কয়েক দিন আগে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশের সেনারা। এতে ভারতের অন্তত ২৩ সেনা নিহত হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করে। পাশাপাশি চীনেরও বেশ কিছু সেনা আহত হয় বলে দাবি করা হয়। তবে এসব খবরের আনুষ্ঠানিকতা চীনের পক্ষ থেকে স্বীকার করা হয়নি।

গত সোমবারের ওই সংঘর্ষের সময় আটক ১০ ভারতীয় সেনাকে চীন মুক্তি দিয়েছে বলে জানা গেছে। সেনা সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, মুক্তি পাওয়াদের মধ্যে একজন লেফটেন্যান্ট-কর্নেল ও মেজর পর্যায়ের তিন কর্মকর্তা রয়েছেন। তবে ভারত সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সংঘর্ষের পর উভয়পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এর পরই কয়েকটি শর্তের অধীনে ভারতীয় সেনা সদস্যদের ‘মুক্তি’ দিয়েছে চীন। এই ঘটনা দুই দেশের আলোচনা সফল করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে, অসমর্থিত সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই দাবি করেছে, ওই সংঘর্ষে ৪৩ জন চীনা সৈন্য হতাহত হয়ে থাকতে পারে। যদিও ভারত সরকারের দাবি করেছে, ৭৬ চীনা সেনা আহত হয়েছে। তবে চীন এখন পর্যন্ত হতাহতের ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD