মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সরকারি ত্রাণ পেয়েছে দেড় কোটির বেশি পরিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৪ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১১ হাজার মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৭৪ হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৫২ লাখ ছয় হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ছয় কোটি ৬৬ লাখ ১৫ হাজার।

নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৮১ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার টাকা।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২২ কোটি ২৭ লাখ ৬৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা সাত লাখ ১৩ হাজার ৬২১টি এবং উপকারভোগী লোকসংখ্যা ১৪ লাখ ৯৪ হাজার ৫৯৫ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD