বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

স্বাস্থ্যসুরক্ষা শুধু বাসস্ট্যান্ডেই, চলছে অতিরিক্ত যাত্রী বহন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়েই দীর্ঘ ৬৭ দিন পর সীমিত আকারে চলাচল শুরু করেছে দূরপাল্লাসহ যশোরের অভ্যন্তরীণ ১৫টি রুটের বাস।

সোমবার (১ জুন) যশোর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ১৫টি রুটে প্রায় ৪শ’ বাস দেশের বিভিন্ন রুটে চলাচল করেছে। তবে বাসগুলোতে অফিসমুখী যাত্রী ছাড়া সাধারণ যাত্রীদের চাপ নেই বলে জানিয়েছেন পরিবহনের চালক ও হেলপাররা। বাসস্টপেজ থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা মেনে যাত্রী তুললেও যাত্রাপথে স্বাস্থ্যসুরক্ষা না মেনেই যাত্রী উঠিয়েছে বাসগুলো। সড়কে যাত্রীদের হাত ধরে বাসের দিকে নিয়ে যাওয়া, মালামাল কিংবা ব্যাগ নিয়ে বাসের ভেতর রেখে দেওয়ার চেষ্টা হেলপারদের। পাশাপাশি দুইটি সিট কিংবা মোট সিটের অর্ধেকের বেশি যাত্রী বহন করছে বাসগুলো। ফলে সংক্রমণের ঝুঁকি নিয়েই সড়কে গড়িয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা বাসের চাকা।

শহরের বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, বাসের চালক ও তার সহকারীর মুখে মাস্ক, হাতে গ্লাভস থাকলেও অনেক যাত্রীদের ছিল না কোনো মাস্ক কিংবা গ্ল্যাভস। যাত্রীরা মুখে মাস্ক পরে বাসে উঠে সামাজিক দূরত্ব বজায় রেখে একেকজন যাত্রী একেক সিটে বসছেন।
বাসস্ট্যান্ডেই কেবল স্বাস্থ্যসুরক্ষা মানছেন

যাত্রীদের অভিযোগ, যেসব শর্ত দিয়ে বাস চলাচল শুরু হয়েছে সেসব মানা হচ্ছে না। কিছুটা স্বাভাবিক দিনের মতো আচরণ লক্ষ্য করা গেছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কোনো কর্তৃপক্ষকে তদারকি করতে দেখা যায়নি।

খাইরুল ইসলাম নামে এক বাসচালক বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা রাস্তায় গাড়ি চালাচ্ছি। ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে একেকজন যাত্রীর জন্য একেকটি সিট বরাদ্দ রেখেছি। একজনের পাশের আরেকজনকে বসতে দিচ্ছি না। মুখে মাস্ক না থাকলে কোনো যাত্রীদের আমরা বাসে উঠতে দিচ্ছি না।

যশোর-বেনাপোল সড়কের চলাচল করা আকাশ বাসের হেলপার সালাম হোসেন বলেন, সকালে অফিস টাইমে কিছুটা যাত্রীর চাপ ছিল। তবে সকাল ১১টার পর থেকে যাত্রী তেমন একটা নেই। আবার অফিস ছুটি হলে ৪টা থেকে ৫টার মধ্যে যাত্রী কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন।

সেলিম হোসেন নামে এক চাকুরিজীবী জানান, নিজেদের সাধ্য মতো স্বাস্থ্যবিধি ও আরোপিত নির্দেশনা মেনেই বাসে উঠেছি। তবে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের। যাত্রী কম থাকায় আজ স্বাস্থ্যবিধি মানতে কোনো ধরনের ঝামেলা হয়নি। তবে দিন বাড়লে এসব মেনে চলা কিছুটা কষ্টকর হবে।

যশোর জেলা পরিবহন সংস্থার সভাপতি মামুনুর রহমান বাচ্চু জানান, স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে যশোরের বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাসের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রা পথে স্বাস্থ্যসুরক্ষা মানা হচ্ছে না এমন প্রশ্নে তিনি বলেন, আমরা সব নির্দেশনা দিয়েছি চালক ও হেলপারদের। যাত্রা পথে না মানলে আমাদের করার কিছু নেই। তারপরেও কিছু স্বার্থলোভী চালক এসকল কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বাস মালিকদের সড়কে বাস চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সড়কে বাস চলাচলে তদারকি করতে কাজ করছে জেলা প্রশাসনের টিম। তারপরেও যদি কোনো চালক বা বাস মালিক এসব নিদের্শনা না মানে তাহলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD