শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কী থেকে এ বিস্ফোরণ হয়েছে সেটি এখনো জানা যায়নি। আজ মঙ্গলবার (১৯ মে) ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থাটি বলেছে, বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে তদন্ত চলমান আছে।

গতকাল দ্বীপটিতে ছোট ছোট ড্রোন উড়ে আসে। সেগুলো প্রতিহত করতে তখন নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তেহরান।

কেশম দ্বীপ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। হরমুজ প্রণালির প্রবেশদ্বারে অবস্থিত হওয়ায় কেশম দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ইরানের সশস্ত্র বাহিনীর ঘাঁটি রয়েছে।

গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা শুরু করলে দেশটির গুরত্বপূর্ণ দ্বীপ দখল করার চেষ্টা করবে। যারমধ্যে থাকবে খার্গ দ্বীপ। যেখান থেকে ইরান তাদের তেল বহির্বিশ্বে রপ্তানি করে থাকে।

সূত্র: মেহের নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD